শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

রাজশাহী-৩ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের মনোনয়ন ফরম উত্তোলন

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ / ১৮১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মোঃ সুজন আহাম্মেদ বিভাগীয় ব্যুরো রাজশাহীঃ

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।

আজ শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলী আশরাফ মাসুম। এ সময় পবা ও মোহনপুর উপজেলা বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে পিপি আলী আশরাফ মাসুম বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হবে।

এদিকে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন জরুরি। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর