শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

রিয়াদে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত;

*সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।* / ২২৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 

*সৌদিআরব থেকে ছাদেক আহমাদ।*

সৌদিআরব রিয়াদ বাংলাদেশ দূতাবাসেসর্বস্তরের প্রবাসীদের উপস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বাংলাদেশ থেকে কাজ শিখে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসার জন্য আহ্বান জানালেন মান্যবর রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন।
রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে এবং ২০২৪ সালের জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের রেমিট্যান্স শাটডাউন সহ অন্যান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।পরবর্তীকালে বৈধপথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত জানান সৌদি আরবে দক্ষ কর্মীদের বেতন বেশী এবং তাদের সমস্যাও তুলনামূলকভাবে অনেক কম। দক্ষ কর্মী প্রেরণ করা গেলে সৌদি আরবে কর্মীদের সমস্যা অনেকাংশে হ্রাস পাবে।সৌদি আরব দক্ষতার ভিত্তিতে আগামী দিনে চাহিদাসম্পন্ন বিভিন্ন পেশার শ্রেণী বিন্যাস করেছে। বাংলাদেশ থেকে বিভিন্ন পেশায় সৌদি সরকার অনুমোদিত দক্ষতার সনদ প্রদান করা হচ্ছে। এ সনদ ছাড়া আগামীতে সৌদি আরবে কাজের ভিসা পাওয়া কঠিন হবে।

তিনি প্রবাসীদের কল্যাণে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ সম্পর্কে প্রবাসীদেরকে অবহিত করেন। রাষ্ট্রদূত জানান প্রবাস ফেরত বাংলাদেশিদের দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কাজ করছেন। অচিরেই এর সুফল পাওয়া যাবে।

রাষ্ট্রদূত আরও জানান যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবীর প্রতি সম্মান জানিয়ে সরকার প্রবাস থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের সুযোগ করে দিয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত Postal Vote BD মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে। তিনি সৌদি আরব প্রবাসী জাতীয় পরিচয়পত্রধারী সকল বাংলাদেশিকে নির্ধারিত সময়ের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশ গ্রহণ কারী প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সেবা প্রদানের জন্য দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান সানসিটি পলিক্লিনিকের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেন।
দিনব্যপী কর্মসূচির অংশ হিসেবে প্রবাসীদের জন্য দূতাবাস প্রাঙ্গনে আয়োজিত ফ্রি মেডিকেল সেবা ক্যাম্প এবং Postal Vote BD মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন হেল্প ডেস্কের কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর