
ভোলা বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৮ডিসেম্বর; বৃহস্পতিবার বিকেল ৩টায় বাউফল উপজেলার নূরজাহান গার্ডেনের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। পূর্বের কমিটি বিলুপ্ত করে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সকল সদস্যদের কন্ঠ ভোটে ১১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষণা করা হয়।
এতে দৈনিক মানবকন্ঠ প্রত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম কে সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবদুল মালেক কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া দৈনিক খোলা কাগজ এর প্রতিনিধি মোঃ নাছির পাটোয়ারি কে সহ-সভাপতি, দৈনিক বরিশাল সময় প্রতিনিধি কাজী মোঃ বাবুল কে সহ-সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম রুবেল কে সহ-সভাপতি,
দৈনিক ঢাকা টাইমস প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন বাদশা কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বিপ্লবী বাংলাদেশ প্রত্রিকার প্রতিনিধি মোঃ বাবুল পালোয়ান কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত প্রত্রিকার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান কে সাংগঠনিক সম্পাদক,
দৈনিক আজকের বরিশাল পত্রিকার প্রতিনিধি মোঃ ফোরকান হোসেন কে অর্থ সম্পাদক, দৈনিক জনবাণী প্রত্রিকার প্রতিনিধি মোঃ ছোবাহান হাওলাদার কে দপ্তর সম্পাদক করে কার্যকারী কমিটি ঘোষণা করা হয়।
মোঃ ছোবাহান হাওলাদার
বোরহানউদ্দিন প্রতিনিধি
১৮-১২-২০২৫
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত
WhatsApp +44 7574 879654 (United Kingdom)
ইমেইলঃ promothalo.com@gmail.com
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) নগদ/বিকাশঃ ০১৩০২৪৪৭৩৭৩