শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

বেলকুচিতে বিস্ফোরক মামলায় ও ওয়ারেন্টের আসামি সহ গ্রেফতার ৫

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : / ৬৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযান চালিয়ে ডেভিল হান্ট ফেইজ – ২ এর আওতায় বিস্ফোরক মামলা ও ওয়ারেন্টর আসামি সহ ৫ জন আসামিকে গ্রেফতার করেছে বেলকুচি থানা পুলিশ।

বিস্ফোরক মামলায় গ্রেফতারকৃতরা হলেন, পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর সভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুকন্দগাঁতী গ্রামের মৃত ওসমান গনীর ছেলে মোঃ বদরুদ্দীন ওরফে বদর কমিশনার (৫৫), সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাহমুদপুর গ্রামের মোঃ চান মিয়ার ছেলে মোঃ লাল মিয়া (৫০) দৌলতপুর গ্রামের ওসমান শেখের ছেলে মোঃ হাসমত আলী।

তথ্য সূত্রে জানা যায়, এরা সবাই এজহার ভূক্ত একাধিক মামলার আসামি, তথ্য অনুসন্ধানে আরও জানা যায়, আসামি মোঃ লাল মিয়া ৪ বস্তা গাঁজাসহ ২০০৩ সালে গ্রেফতার হয়, তারপর আবার ২০১৩ সালে ৩৩০০ পিচ ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়, এলাকায় মাদক ব্যবসায়ীর ডন হিসেবে পরিচিত লাল মিয়া, এমনকি যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগও রয়েছে লাল মিয়ার বিরুদ্ধে।

গ্রেফতারকৃত ওয়ারেন্টর অন্য দু’জন আসামিরা হলেন, সরাতৈল গ্রামের মৃত রেজাউল এর ছেলে উজ্জ্বল হোসেন ও ইকবাল হোসেন।

এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ জহুরুল হক জানান, ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রশাসন সতর্কাবস্থানে রয়েছে। ১৭ ই ডিসেম্বর রাতে অভিযান চালিয়ে এজহার ভূক একাধিক বিস্ফোরক মামলার আসামি ও ওয়ারেন্টের আসামি সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, ১৮ই ডিসেম্বর সকালে তাদের সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে। তবে ডেভিল হান্ট ফেইজ অভিযান চলমান রয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি হাঙ্গামা ঘটিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে তাকেও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর