শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বেলকুচিতে বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত।

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : / ২৩০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে চালা আদালত চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ১৬ই ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
মেলায় বসানো হয়েছে বিভিন্ন পর্যায়ের হরেক রকম স্টল, এখানে বিভিন্ন দেশীয় স্থানীয় শিল্প পণ্য, চারু-কারু পণ্যের সমাহার দেখা যায়। মেলার আয়োজন ও সন্ধ্যার কনসার্টকে কেন্দ্র করে ধীরে ধীরে দর্শনার্থী ও ক্রেতারা ভিড় করছেন। এরইমধ্যে মেলা প্রাঙ্গণে অনেকেই ঘুরে ঘুরে বিভিন্ন স্টলে হাতের কারুকার্য খচিত শাড়ি দেখছেন। অনেকেই বিভিন্ন লেখকের গল্পের বই কিনছেন, কেউ চুড়ি মালা কিনতে কসমেটিকস স্টলে ভিড় জমাচ্ছে। অনেকেই আনন্দ পেতে নাগর দোলায় আবার কেউ ঢেংগি নৌকায় চরে দোল খাচ্ছে, ছোট ছোট ছেলে মেয়ে নেটস্প্রিংয়ে চরে লাফিয়ে লাফিয়ে আনন্দে মেতে উঠেছে, কেউবা হাতি, ঘোড়া, হরিণের পিঠে চরে গুরছে আর সেই দৃশ্য মা- বাবা ফোন দিয়ে ভিডিও করছে, এক কথায় কিছু সময়ের জন্য হলেও একটা প্রাণবন্তকর সময় কাটছে বলে লক্ষ্য করা যায়। বাচ্চারা অনেকেই চোকবার সুস্বাদু আইসক্রিম, ভুট্টার খই, জালমুরি সহ বিভিন্ন আইটেম খাবার খাচ্ছে, কেউবা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে চটপটি, ফুচকা, লুডুস,পিয়াজি,ভরা,ছোলা ইত্যাদি খাবার খেয়ে হাসিখুশি ভাবে মেলাকে প্রানবন্ত করে তুলছে। এক কথায় বিজয় দিবসের বিজয় মেলা আনন্দ উৎসব মুখর পরিবেশে আনন্দ বিনিময় হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর