শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

ইমাম-মোয়াজ্জেমদের মাঝে সাত্তার মেটালের শীতবস্ত্র বিতরণ

রুহুল আমিন,(মানিকগঞ্জ) / ১৪৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রুহুল আমিন,(মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইরে ইমাম-মোয়াজ্জেম ও আলেম ওলামাদের মাঝে দুই হাজার কম্বল বিতরণ করেছেন সাত্তার গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব এম.এ সাত্তার খান।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ডে কাংশা ছহিরউদ্দিন মাদ্রাসা ও এতিমখানা থেকে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাওলানা দ্বীন মোহাম্মদ (পীর সাহেব জায়গীর)। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল ওয়াহহাব, মুফতি আব্দুল্লাহ ফারুকী, মাওলানা মুফতি মো.ফজলুল করিম, মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা আব্দুল করিম,  ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, কাংশা ছহিরউদ্দিন মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আব্দুল আউয়াল নোমান, মুফতি মাসউদুর রহমান আইয়ূবী প্রমুখ।

মাদ্রাসার সভাপতি আব্দুল আউয়াল নোমান জানান, বিশিষ্ট শিল্পপতি ও সিংগাইরের কৃতি সন্তান এম.এ সাত্তার খান প্রতি বছরের ন্যায় এবারও শীতের শুরুতে ২ হাজার কম্বল পাঠিয়েছেন। যা উপজেলার ৭শ ‘৫০ টি মসজিদের ইমাম-মোয়াজ্জেম ও আলেম ওলামাদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এ প্রসঙ্গে এম এ সাত্তার খান বলেন, সৎ ভাবে ব্যবসা পরিচালনা করে যে টাকা উপার্জন করি তাতে গবীব, অসহায়, দুঃস্থসহ আমার জেলার মসজিদ – মাদ্রাসার হক রয়েছে বলে আমি মনে করি। আর এ জন্যই সামর্থ অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর