শিরোনাম
রাউজানে গর্জনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার শেরপুরে উপজেলা চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা;
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ইন্দুরকানিতে মিথ্যা মামলায় দিনমজুরকে গ্রেপ্তারের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ।

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি : / ৭৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলায় অযথা মিথ্যা মামলায় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। উপজেলার বালিপাড়া গ্রামের বাসিন্দা লতিফ হাওলাদারের ছেলে দুলাল হাওলাদার (দিনমজুর) কে বিনা কারণে আটক করে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার ও এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানা গেছে, দুলাল হাওলাদার কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তিনি দীর্ঘদিন ধরে দিনমজুর হিসেবে জীবিকা নির্বাহ করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুরকানি থানা পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।দুলালের পরিবারের দাবি, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন এবং তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। সম্পূর্ণ নির্দোষ থাকা সত্ত্বেও তাকে হয়রানিমূলকভাবে আটক করে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বললে তারা জানান, দুলাল একজন শান্ত স্বভাবের মানুষ এবং দিনমজুর হিসেবে কষ্ট করে জীবনযাপন করেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা তারা কখনো শোনেননি। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান তারা।এ বিষয়ে ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষে দুলালকে গ্রেপ্তার করেছে।”
দুলালের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সুশীল সমাজও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, নির্দোষ একজন দিনমজুরকে হয়রানি বন্ধ করে দ্রুত তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর