শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায়   মহান বিজয় দিবস উদযাপন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৪৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ সরকারি কলেজের নানা আয়োজনে

 মহান বিজয় দিবস-২০২৫ খ্রিঃ  উদযাপন করা হয়। মঙ্গলবার ১৬ ডিসেম্বর ভোর ৬.৩০ মিনিটে কলেজ  ক্যাম্পাস জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কলেজের শিক্ষক- শিক্ষার্থী বিএনসিসি, রোভার স্কাউটস অংশ গ্রহণপূর্বক-সালাম প্রদর্শন করে কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ শিহাব অডিটোরিয়ামে- আলোচনাসভা শেষে- কলেজের কর্মকর্তা-কর্মচারিদের সন্তান ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক আন্তঃশাখা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে কলেজ জামে মসজিদে বাদ জোহরে শহিদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত। এ মহান বিজয় দিবস উদযাপন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্যে রাখেন, কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সাইদুল ইসলাম  এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহান বিজয় দিবস-২০২৫ খ্রিঃ উদযাপন কমিটির সভাপতি, কলেজের  উদ্ভিদ বিজ্ঞান

 বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুল কুদ্দুছ। অনুষ্ঠান পরিচালনা করেন,  কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কে.বি.এম.মাহবুব বিন জলিল। সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ খ্রিঃ এর আহবায়ক  অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নীলুফার নার্গিস, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। 

এসময়ে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক,সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, কলেজ শাখা ছাত্রদল, ছাত্রশিবির নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবকেরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর