শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উদযাপন;

প্রতিনিধি ছাদেক আহমাদ জানান, / ৯৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রতিনিধি ছাদেক আহমাদ জানান,

রিয়াদে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (বাংলা কারিকুলাম) শাখায়, ১৬-ডিসেম্বর,২০২৫; মহান বিজয় দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে কোরআন মাজিদ তেলাওয়াতের পর জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করেন, অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ রকিবুল আলম। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানটি, আফনান সুষমার সঞ্চালনায়_ অতিথি হিসেবে উপস্থিত বিওডি চেয়ারম্যান শোয়াব হোসেন, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন, একাডেমিক উপাধ্যক্ষ কাউছার মাহমুদ সহ অন্যান্য শিক্ষানুরাগী বিশিষ্ট জন।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফিকুল ইসলাম সহ নাটক প্রদর্শনী কলা-কৌশলী গাউছুল আজম অন্যতম।
আলোচনায় অতিথিরা বলেন ২৫শে মার্চ কালো রাতের ভয়ংকর দৃশ্যের প্রতিরোধে যাত্রা শুরু হয় মুক্তিযুদ্ধের। দীর্ঘ ০৯-মাস যুদ্ধে লাখো বীর বাঙ্গালী শহীদ ও মা-বোনের ইজ্জত হানির পর ১৬-ডিসেম্বর লাল-সবুজ সংকেত বিজয়। এই বিজয় অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে যে সকল অকুতোভয় বীর বাঙ্গালী ও ভাই-বোন জীবন দিয়েছেন শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিশু-কিশোরদের চিত্র অঙ্কন, সাধারণ জ্ঞান, বিজয় ৭১-নাটক, সাংস্কৃতিক বিনোদন সমৃদ্ধি ছিল দিবসটি উদযাপনের এক অনন্য অধ্যায়।

প্রবাসের মাটিতে থেকে ও শিশু কিশোর মা-মাতৃভূমি বাংলার আঁকাবাঁকা পথ, নদী-নালা, সবুজের সমারোহ প্রকৃতিকে রং তুলিতে দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সংস্কৃতি বিনোদনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করেন প্রফেসর জহিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর