শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের মনোনয়ন ফরম সংগ্রহ

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ / ১৫৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ সময় মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমির মো. মইনুল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা আমির মাস্টার আবুল কালাম আজাদ, বাঘা উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন নুহু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি মো. রুবেল আলীসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, রাজশাহী-৬ আসনের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি। তিনি ন্যায়ভিত্তিক ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তার মনোনয়ন ফরম সংগ্রহকে স্বাগত জানিয়ে চারঘাট-বাঘা এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর