শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

মানবসেবায় বিজয়ের চেতনা,হোমিওপ্যাথিক চিকিৎসকদের অনন্য উদ্যোগ

মোঃ শহিদুল ইসলাম, বিশেষ সংবাদদাতাঃ / ৬৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মোঃ শহিদুল ইসলাম,
বিশেষ সংবাদদাতাঃ

১৬ ডিসেম্বর:মহান বিজয় দিবস উপলক্ষে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ। চট্টগ্রাম নগরীর বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা কমিটির উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫-এ সকাল থেকেই বিপুলসংখ্যক রোগীর উপস্থিতিতে কর্মচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে ক্যাম্প প্রাঙ্গণ।

ক্যাম্পে অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ হোমিওপ্যাথিক চিকিৎসকদের সরাসরি পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শ্রমজীবী মানুষ, নিম্নআয়ের পরিবার, নারী-শিশু ও প্রবীণ নাগরিকরা এ সেবায় বিশেষভাবে উপকৃত হন। পাশাপাশি রোগ প্রতিরোধ, জীবনযাপন ও ওষুধ ব্যবহারে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত
হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বন্দর–ইপিজেড–পতেঙ্গা থানা কমিটির সভাপতি ডা. এস এম এমরান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহ-সভাপতি ডা.আবদুল বারি। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডা. এম আবদুল সুমন, সাধারণ সম্পাদক ডা. আহসান হাবীব এবং সহ-সাধারণ সম্পাদক ডা. মোঃ শামসুজ্জামান।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন—ডা. মোহাম্মদ কাউসার, ডা. এম এ গোফরান, ডা. মাঈনুল হক, ডা. হুমায়ন, ডা. কামরুল, ডা. জাহাঙ্গীর, ডা. গফুর মহিউদ্দিন, ডা. ইব্রাহিম, ডা. বেলায়েত, ডা. সাত্তার, ডা. জাবেদ, ডা. আলী বাহাদুর, ডা. জুয়েল ইসলাম, ডা. জামাল শেখ, ডা. আশীকউজ্জামান, ডা. ইব্রাহিম উল্লাহ, ডা. সাইফুল্লাহ ও ডা. রেজিয়া বেগম।

আয়োজকরা জানান, মহান বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ভবিষ্যতেও নিয়মিত ও ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। বক্তারা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে চিকিৎসক সমাজের সম্মিলিত উদ্যোগই পারে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর