শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের পক্ষ থেকে বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি : / ৭২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি :

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১০টায় নবীনগরের জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল-এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আজহার আলী, সহ-সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়া ও এ মান্নান, অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, মোঃ আব্দুল আজিজ প্রধান, আ: মান্না, সুলতান মিয়া, জাহাঙ্গীর আলম রাজু, হাফেজ আব্দুল মুসা, মিনারা বেগম, রুবিনা বেগম, মোঃ হেকমত আলী, মোঃ হাসান আলী, মোঃ চান মিয়া, রেহেনা বেগম, জুলেখা বেগম, খালেদা, কোহিনীর বেগম, সাথী আক্তার, জান আরা বেগম, রুনা আক্তার, সূচনা, নাহিদা আখতার, মোঃ স্বপন, মোঃ হানিফ উদ্দিন, নিলি বেগম, কুলসুম বেগম, রিমিন, মিনা, লিমা বেগম, মিম বেগম, মোঃ আবিদ, আফরোজা বেগম, মোঃ সুমন মিয়া, জামাত আলী, মোঃ হিরন, আব্দুর রহমান মিয়া, আতাউর রহমান, ইকবাল হোসেন, জান্নাত মিয়া, রামতা রানী, গোলাপ মিয়া, লোকমান হোসেন, আলমগীর হোসেন, মান্না, হাকিম মিয়া, সাইদুল ইসলাম, মাসুদ মিয়া, রতন মিয়া, জুয়েল মিয়া, জহির উদ্দিন, মধু, ওযুফা বেগম, শাহিদ আখতার, মুক্তার হোসেন, মীর জেসান হোসেন, তৃপ্তী, বাদলসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, “বিজয়ের ৫৪ বছর অতিক্রম হলেও দেশ এখনো কাঙ্ক্ষিত স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি। আজও নির্বিচারে প্রাণহানি, রাজনৈতিক সহিংসতা এবং সর্বক্ষেত্রে বৈষম্য বিদ্যমান।”
তারা সকল বৈষম্যের অবসান ঘটিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান—যেখানে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর