শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জে হানাদার মুক্ত দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৪৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জে  হানাদার মুক্ত দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রবিবার (১৪ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সকালে শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম এঁর সভাপতিত্বে আলোচনা সভায়,  স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহাবুবর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,  জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক – মোঃ আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ  জেলা আইনজীবি সমিতি’র সভাপতি  বিজ্ঞ পাবিলক প্রসিকিউটর সহ অন্যরা বক্তব্যে রাখেন। 

বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক শক্তিকে ধ্বংস করতেই পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। জাতি হিসেবে এই ইতিহাস ভুলে গেলে চলবে না। এ সময় তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এবং শহীদ বুদ্ধিজীবীদের আদর্শে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনেরা  উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর