শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

লন্ডন থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট রাজনীতিবিদ ড. জয়নুল আবেদীন রোজ 

প্রমথ আলো / ৮৬ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসী ও সিরাজগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ড. জয়নুল আবেদীন। বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত এই জনদরদী নেতা লন্ডন থেকে এক বার্তায় এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় ড. জয়নুল আবেদীন বলেন, “১৬ই ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও গৌরবময় দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর এই দিনে আমরা অর্জন করেছি আমাদের প্রিয় স্বাধীনতা। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র।”

উল্লেখ্য, ড. জয়নুল আবেদীন কেবল রাজনীতিতেই নয়, গণমাধ্যম ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল রোজ টিভি ইউকে-এর চেয়ারম্যান। এছাড়াও তিনি দৈনিক সোনালী সময়, দৈনিক প্রতিবাদ, তাড়াশ টাইমস, দৈনিক চাঁদপুরের আলো এবং প্রমথ আলো পত্রিকার উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব -এর  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিদেশের মাটিতে থাকলেও দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি সর্বদা নিবেদিতপ্রাণ। বিজয় দিবসের এই শুভক্ষণে তিনি সবার সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর