শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

নানা আয়োজনে ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় চট্টগ্রামের বাঁশখালীতে বিজয় দিবস পালিত

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি / ১৪৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মোহাম্মদ আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে চূড়ান্ত বিজয়। লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনদের সম্ভ্রমের বিনিময়ে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলোয়াত ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর
মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন,সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দল । উপজেলা প্রশাসনের আয়োজনে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন এবং কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদ সাইফুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরোয়ার হোসাইন চৌধুরী, আহমদ ছফাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বাঁশখালী থানার পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্য, বিএনসিসির সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর