শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

তাহিরপুরে মুক্তিযোদ্ধাদের পাঠাগার ঘরে রাজনৈতিক সাইনবোর্ড।

শফিকুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি / ১০০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

শফিকুল ইসলাম

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট সাব সেক্টরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ দেওয়া একটি পাঠাগার কক্ষ নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য নির্ধারিত ওই ঘরে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী দলীয় সাইনবোর্ড ঝুলিয়ে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করেছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘদিন আগে ট্যাকেরঘাট সাব সেক্টরে মুক্তিযোদ্ধাদের অফিস ও পাঠাগারের জন্য পৃথক দুটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পাঠাগারের জন্য নির্ধারিত কক্ষটিতে বিএনপির নাম সংবলিত একটি সাইনবোর্ড ঝুলিয়ে দখলে নেওয়া হয়েছে বলে স্থানীয় মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পাঠাগার কক্ষটির সামনে ঝুলছে একটি সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে— “বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাহিরপুর উপজেলা শাখা, ট্যাকেরঘাট অফিস কার্যালয়।”

এ বিষয়ে কথা বলতে গেলে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য বরাদ্দকৃত স্থাপনায় রাজনৈতিক দখলদারিত্ব অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। তাঁদের মতে, কেউ অফিস দখল করছে, আবার কেউ পাঠাগারকে দলীয় কার্যালয়ে রূপ দিচ্ছে—এটি স্বাধীনতার চেতনার পরিপন্থী।

তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রৌজ আলী বলেন, প্রায় চার দশকের বেশি সময় ধরে মুক্তিযোদ্ধারা ওই কক্ষটি ব্যবহার করে আসছেন। সম্প্রতি বিএনপির পক্ষ থেকে সেখানে দলীয় সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা করা হলেও বাস্তব কোনো সমাধান আসেনি।

এ বিষয়ে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে যদি ঘরটি প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ হয়ে থাকে, তাহলে সেখানে দলীয় কার্যালয় করার পক্ষে তিনি নন। স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।
এদিকে, উপজেলা প্রশাসনের আয়োজনে ট্যাকেরঘাট মুক্তির মঞ্চে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান জানান, রাজনৈতিক সাইনবোর্ড ঝুলিয়ে কক্ষ দখলের বিষয়টি মুক্তিযোদ্ধারা তাঁকে অবগত করেছেন। তিনি বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর