শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বগুড়া শাজাহানপুরে প্রতারণায় ইজি বাইক ছিনতাই, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম / ৭৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার শাজাহানপুরে কৌশলে প্রতারণা করে এক চালকের ইজি বাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিক মোঃ সাইদুল ইসলাম (৪৯) থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে সাইদুল ইসলামের ছেলে মোঃ মাসুদ (১৮) ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল। ওই সময় শাজাহানপুরের বি-ব্লক বাজার এলাকা থেকে একজন পুরুষ ও একজন নারী যাত্রী কামারপাড়া-ভোলাবাড়ী যাওয়ার কথা বলে ইজি বাইকে ওঠেন। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর তারা আবার সুজাবাদ দহপাড়া গ্রামে যাওয়ার অনুরোধ করেন। সুজাবাদের একটি মসজিদের সামনে পৌঁছালে ঘটনাটি মোড় নেয়। এর আগেই দুবলাগাড়ী এলাকায় পুরুষ যাত্রীটি নেমে যায়। পরে মসজিদের সামনে এক মোটরসাইকেল আরোহী অজ্ঞাত ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় ওই নারী মাসুদকে মোটরসাইকেল আরোহীর সঙ্গে একটি দোকান থেকে শিশুর দোলনা আনতে বলেন। সরল বিশ্বাসে মাসুদ ইজি বাইকটি রেখে মোটরসাইকেলে উঠে দোকানে গেলেও সেখানে গিয়ে দেখতে পান দোকানটি বন্ধ। কিছুক্ষণ পরে মোটরসাইকেল আরোহী তাকে দোকানের মালিক ডাকতে বলে রেখে চলে যায়। মাসুদ দ্রুত মসজিদের সামনে ফিরে এসে দেখেন, তার ইজি বাইকটি উধাও। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তিনি ইজি বাইকটি আর উদ্ধার করতে পারেননি। পরে বিষয়টি তিনি তাঁর বাবাকে জানালে পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শের পর থানায় অভিযোগ দাখিল করা হয়। ছিনতাই হওয়া ইজি বাইকটির চেসিস নম্বর YD-DWD2413657 এবং আনুমানিক মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা। ভুক্তভোগী পরিবার দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ইজি বাইক উদ্ধারের দাবি জানায়। পুলিশ অভিযোগটি তদন্তের আওতায় নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর