শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের শ্বশুর মোঃ ইসমাইল মিয়া আর নেই

নিজস্ব প্রতিনিধিঃ / ৯৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক জনাব খান সেলিম রহমানের শ্বশুর এবং দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক আছিয়া রহমান কল্পনার পিতা মোঃ ইসমাইল মিয়া ইন্তেকাল করেছেন—
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
(৬ ডিসেম্বর) প্রথম প্রহর রাত্রি ১২টা ৪৫ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী সাংবাদিকসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

দেশের বিভিন্ন সংগঠন, বিশেষ করে সাংবাদিক সমাজ, মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.), জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদকমণ্ডলী, রিপোর্টার্স ইউনিটসহ অসংখ্য সংগঠন এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়—
“মোঃ ইসমাইল মিয়া ছিলেন অত্যন্ত বিনয়ী, মানবিক ও সদালাপী একজন মানুষ। তিনি পরিবার, সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

পারিবারিকভাবে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং সবাইকে তাঁর জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর