শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনে মনোনয়ন পেলেন- কাজিপুর  উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা

প্রতিবেদকের নাম / ৪৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে ৩৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) রাজধানী  ঢাকা’র  গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে- বিএনপির (দলটি’র) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।

ঘোষণায়  সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন কাজিপুর  উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সেলিম রেজা। তবে মনোনয়নপ্রত্যাশী হয়েও মনোনয়ন পাননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, যিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য।

তবে ২০১৮ খ্রিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত,  জনপ্রিয়  কন্ঠ শিল্পী  কনকচাঁপা। ওই সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ এনে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলনও করেছিলেন।

সেসময় সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে নিরাপত্তা চেয়ে না পেয়ে জীবননাশের আশঙ্কায় নিজ নির্বাচনী এলাকা ছেড়ে পার্শ্ববর্তী বগুড়ায় আশ্রয় নিয়েছিলেন। ওই নির্বাচনে মোহাম্মদ নাসিম পেয়েছিলেন ৩’ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট ও কনকচাঁপা পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট। এর আগে (৩ নভেম্বর-২০২৫ খ্রিঃ)  বিএনপি সারাদেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। নতুন ঘোষণার মধ্য দিয়ে এ আসনের প্রার্থী চূড়ান্ত করা হলো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরও খবর