শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

আমি চাই না নাতনি বিয়ে করুক: জয়া বচ্চন

প্রতিবেদকের নাম / ৫৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

বিতর্ক যেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের নিত্যসঙ্গী। পাপারাজ্জিদের কড়া ভাষায় শাসন, নিজের মন্তব্যে বহুবার নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছেন এ বর্ষীয়ান অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

 

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক ও অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনায় জয়া বচ্চন।

 

‘গুড্ডি’ খ্যাত অভিনেত্রী বিয়ে নিয়ে খোলামেলা মন্তব্য করে নেটিজেনদের মাঝে তোলপাড় সৃষ্টি করেছেন। অনেকেই সমালোচনা করছেন। আবার কেউ বেউ বলছেন— এটাই জয়া, নিজের মতপ্রকাশে আপসহীন।

 

জয়া বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে।

 

বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই না নভ্যা বিয়ে করুক।

 

বর্ষীয়ান অভিনেত্রী আরও বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ— এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমেছে।

অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কি একই ছিল এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন— আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না। এমন মন্তব্য সামনে আসতেই নেটিজেনদের মাঝে চর্চা শুরু হয় চারদিকে।

 

বিয়েকে পুরোনো ধারণা বলেও স্বীকার করে জয়া বচ্চন বলেন, জীবনের শুরুতে তিনি প্রথম দর্শনেই অমিতাভের প্রেমে পড়েছিলেন।

 

যদিও তাদের ভালোবাসা, বিয়ে এবং ৫২ বছরের দাম্পত্য নিয়ে এখনও ভক্তদের আগ্রহ কম নয়। অমিতাভ বচ্চন ও জয়ার বিয়ের পেছনের গল্পটিও যেন সিনেমার মতই নাটকীয়। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ ব্লকবাস্টার হওয়ার পর তাদের দলবল নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল।

 

অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন জানতে চাইলেন কারা যাবে জয়াসহ মেয়েদের নাম শুনে তিনি স্পষ্ট বললেন— আগে বিয়ে কর, তারপর যাও।’ বাবার কথা রাখতেই মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে সারেন তারা। পর দিনই রওনা দেন লন্ডনের উদ্দেশে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর