শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম / ৬৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:– বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়া দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটি।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ সামগ্রী প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন, বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মাদ্রাসার মহাতামিম মাওলানা গোলাম জাকারিয়া, আলহাজ্ব খাইরুল বাশার, মাহবুবুর রহমান মকুল ও নুর আলমসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।

খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। আয়োজকরা বলেন, “শিক্ষার্থীদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা যেন এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং ভবিষ্যতে আরও মানবিক কাজে যুক্ত থাকার তাওফিক দান করেন।”

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর