শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি। রিয়াদে প্রবাসী বগুড়া জেলা বিএনপির ঈদ পূর্ণমিলন ও ঐতিহ্যবাহী আলু ঘাটির ভোজন মেলা অনুষ্ঠিত; ধরুন্দ ও ইউনুছপুরের ফসল রক্ষাবাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, বাঁশখালীতে বাংলাদেশ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা: ঈদের আনন্দ মাটি, প্রাণ গেল দুই বন্ধুর ঈদের আনন্দে নানার বাড়ির পথে, মাঝনদীতে ঝরে গেল শিশু সুফিয়ার প্রাণ, তাহিরপুরে খেয়া নৌকা ডুবি—অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ, এলাকায় শোকের মাতম, বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। খুলনার ডুমুরিয়ায় ঈদের নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঞ্ছনার অভিযোগে প্রতিবাদ মিছিল ও পথসভা; বদলগাছীর মিঠাপুর ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফিরোজ হোসেন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি,
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দের শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ ​

প্রতিবেদকের নাম / ৫১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

তরিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় তারা কলেজের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ উন্নয়ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নবনির্বাচিত সভাপতি জনাব প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জনাব রকিবুস সুলতান মানিক উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে উপস্থিত হন।
​সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শিক্ষাব্যবস্থা, অবকাঠামো এবং সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্তমান চিত্র তুলে ধরেন। জবাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন। তিনি কারমাইকেল কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় প্রাক্তন ছাত্রদের ভূমিকার প্রশংসা করেন এবং কলেজের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা শেষে সমিতির পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ স্মরণিকা মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরারকে উপহার হিসেবে দেওয়া হয়।

 

নেতৃবৃন্দ শিক্ষা উপদেষ্টার মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কারমাইকেল কলেজের উন্নয়নে প্রাক্তন ছাত্র সমিতি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর